জাতীয় ফিচার

রাস্তা বন্ধ না করে আদালতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। তারপর বিচার বিভাগ থেকে বার্তা আসছে কোটা আবার চালু হবে। এতে সংক্ষুব্ধ হয়েছেন আমাদের ছাত্ররা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত করেছেন। আর ছাত্রদের বলা হয়েছে তারা যেন তাদের কথা আদালতে এসে বলেন। তাহলে বিচারপতিদের বিচার করতে সুবিধা হবে।

আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি মনে করি, তাদের অপেক্ষা করা উচিত। আন্দোলন থামানো উচিত। কারণ পৃথিবীর সব জায়গাতেই কোটা রয়েছে। যেমন আমাদের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য কিছু কোটা রয়েছে এবং সংবিধানেও সেটি বলা আছে। এই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এরা কোনোদিন মূল স্রোতে একত্রিত হতে পারবেন না।

শিক্ষার্থীদের রাস্তা বন্ধ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তাঘাট বন্ধ করলে লাভ কী হবে আমি জানি না। দুর্ভোগ বাড়বে জনগণের। আমি মনে করি, আপনারা প্রধান বিচারপতির পরামর্শ মতো আদালতে এসে আপনাদের কথা বলুন।

আরও পড়ুনঃ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুতে ইতিবাচক মিয়ানমার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র