“জীবিকা নির্বাহে দক্ষিণ এশিয়ায় কাজ পাওয়া কঠিন হবে”
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং বৈশ্বিক বাণিজ্যের খণ্ডিতকরণের কারণে সামনের দিনগুলোতে দক্ষিণ এশীয়দের জন্য উপযুক্ত জীবিকা নির্বাহে কাজ পাওয়া আরও কঠিন হবে।
আজ শুক্রবার প্রকাশিত ‘রিথিংকিং সোশ্যাল প্রটেকশন ইন সাউথ এশিয়া: টুওয়ার্ডস প্রগ্রেসিভ ইউনিভার্সালিজম’ শীর্ষক প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন রাইজার।
রাইজার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নেতিবাচক নানা ঝুঁকির অভূতপূর্ব সংমিশ্রণ আচ্ছন্ন করেছে দক্ষিণ এশিয়া। শ্রীলঙ্কায় করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটে প্রায় ৩০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্তানে ২০২২ সালের বন্যা-জলবায়ু পরিবর্তনের জন্য প্রায় ৯ দশমিক ১ মিলিয়ন মানুষকে দারিদ্রের দিকে ঢেলে দিয়েছে।
তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সংকট আরও প্রসারিত হয়েছে।যুদ্ধের প্রভাবে সরাসরি বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ার কর্মজীবী মানুষের ওপর।
আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”





