জাতীয় ফিচার

“আন্দোলনকারীরা বক্তব্য আপিল বিভাগ বিবেচনায় নেবেন”

আন্দোলনকারী ছাত্ররা (কোটাবিরোধী) যদি আদালতে এসে তাদের বক্তব্য উপস্থাপন করতে চান, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের রক্ষণাবেক্ষণকারীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এরপর কিন্তু আন্দোলন থাকে না, এরপর কিন্তু কোনো কথা থাকে না। দেশে আইনের শাসন চলবে। সেজন্য আইনের পথ ধরে সব সমাধান খুঁজে বের করতে হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নেই। আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাপড়া করা। আপনাদের কাজ হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ৭ আগস্ট সময় দিয়েছেন, সেখানে আপনারা বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা স্ব স্ব বুদ্ধিতে ক্লাসে ফিরে যাবেন।

আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র