জাতীয় ফিচার

“ছাত্রদের আন্দোলন মানতে পারছে না সরকার”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করে আবার কেন আদালতে নিয়ে আসলেন? শেখ হাসিনার সঙ্গে আদালতের টেলিপ্যাথিক সম্পর্ক। কারণ তার ইচ্ছা এবং তিনি যা চান তা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়। ছাত্রদের আন্দোলন যৌক্তিক। কিন্তু তা মানতে পারছে না সরকার।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গুম খুন, নির্যাতন করে মাফিয়া সিন্ডিকেটর গডমাদার হিসেবে ক্ষমতায় বসে আছেন প্রধানমন্ত্রী। সবাই জানে ঢাকা কলেজের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট রাসেলকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এসব ঢাকতে রাসেলদের গুম করা হচ্ছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে গুম-খুন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পার্মানেন্ট সংস্কৃতি চালু করেছেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, চীনে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ২০ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন সরকারপ্রধান। কিন্তু চীন থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলারের। চীন সফর সংক্ষিপ্ত করে অজুহাত দিচ্ছেন এক আর অন্তর্নিহিত আছে অন্য কারণ।

আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র