“জনপ্রতিনিধিরা ভুলভাল তথ্যে টিসিবির ফ্যামেলি কার্ড বানানোর চেষ্টা করছেন”
জনপ্রতিনিধিরা ভুলভাল তথ্যে কার্ড বানানোর চেষ্টা করছেন দাবি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)র মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ভুলভাল তথ্য দিয়ে অনেকেই কার্ড বানানোর চেষ্টা করছেন। এখানে টিসিবির কোনো দোষ নেই। যিনি ডাটা এন্ট্রি করছেন, এটি তার ভুল বা কারসাজি হতে পারে।
ঢাকা মহানগর উত্তরের ১৯ নাম্বার ওয়ার্ড। কড়াইল বস্তিতে বসবাসকারী এক ব্যক্তির দুই স্ত্রীর নামেই রয়েছে টিসিবির ফ্যামেলি কার্ড, যা দিয়ে সুবিধাও ভোগ করেছেন তিনি। যদিও এক পরিবারে একটি কার্ড থাকার কথা। অন্যদিকে, স্মার্ট কার্ড হাতে পেয়ে অনেকেই পড়েছেন নতুন সমস্যায়। পণ্য কিনতে গেলে সেই কার্ডকে টিসিবির তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত করতে পারছেন না ডিলাররা — এমন অভিযোগ তাদের।
বাস্তবতা স্বীকার করলেও এর দায় নিতে নারাজ ডিলাররা। টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, এখানে ডিলারদের কোনো হাত নেই। ডিলাররা সুষ্ঠুভাবেই পণ্য গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে।
তাহলে সমস্যা কোথায় — ভুয়া তথ্যে নাকি সার্ভারে? যোগাযোগ করলে ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের দাবি, বর্তমানে তথ্য জালিয়াতি করে টিসিবির কার্ড তৈরি করার কোনো সুযোগ নেই।
যদিও জনপ্রতিনিধিরা ভুলভাল তথ্যে কার্ড বানানোর চেষ্টা করছেন বলে দাবি টিসিবির। সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ভুলভাল তথ্য দিয়ে অনেকেই কার্ড বানানোর চেষ্টা করছেন। এখানে টিসিবির কোনো দোষ নেই। যিনি ডাটা এন্ট্রি করছেন, এটি তার ভুল বা কারসাজি হতে পারে।
আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়”





