১৫-১৬ জুলাইয়ের দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ১৫-১৬ তারিখের (জুলাই) দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে। আগামী তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, এরইমধ্যে পায়রা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে।





