কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
বৃষ্টি উপেক্ষা করেই কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এমন দৃশ্য দেখা যায়। বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা মোড়ে বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। তবে বিভিন্ন হল থেকে জমায়েতের উদ্দেশ্যে বের হতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। মাস্টারদা সূর্যসেন হলে তালা লাগানোর অভিযোগও করেন তারা।
এর আগে বুধবার (৩ জুলাই) বিকেল পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। এরপর শাহবাগ মোড় অবরোধ করেন।
আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী





