জাতীয় ফিচার

“পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ৫ জুলাই”

আগামী ৫ জুলাই পদ্মা বহুমুখী সেতু প্রকল্প নিমার্ণের সমাপনী অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানের ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ অনুষ্ঠানের ব্যয় অর্থ ধরা হয়েছে ৫ কোটি টাকার ওপরে।

আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী শুক্রবার এ অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠান উপলক্ষে যে কার্যক্রমগুলো নেয়া হবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। এতে যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দেয়া হলো।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ২৫ জুন আমাদের গর্ব ও অহংকারের পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরের দিন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এ পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এ সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র