জাতীয় ফিচার

সাদিক অ্যাগ্রো পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর মোহাম্মদপুরে খালের জায়গা দখল করে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

আজ শনিবার দুপুরে তৃতীয় দিনের মতো সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করে ডিএনসিসি। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

একই অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিং এলাকার গেট এবং আশপাশের বেশকিছু ছোট স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র