বিশ্ব সংযোগ

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত, আর ৪ জন আহত হয়েছে। হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবোঝাই একটি মিনিবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে কর্ণাটক রাজ্যের পুনে-ব্যাঙ্গালোর মহাসড়কে গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিনিবাসটিতে ১৭ জন যাত্রী ছিল বলে জানা যায়।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও দুজন যাত্রী মারা যায়। এছাড়া আহত হয়েছে ৪ জন।

মিনিবাসটিতে শিবমোগার বাসিন্দা ছিলেন। তারা তীর্থযাত্রার জন্য বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন।

এ দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তবে মিনিবাসটির চালক গাড়ি চালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুনঃ “অ্যান্টিভেনমের কোনো সংকট নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা