জাতীয় ফিচার

“কোরিয়া বাংলাদেশের অসাধারণ অংশীদার হয়ে উঠেছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ বছরে বাংলাদেশে কোরিয়ান সহায়তা ৩০০-৪০০ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। কোরিয়া বাংলাদেশের অসাধারণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার হয়ে উঠেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ুন হি-সাং সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট পয়েন্টে রেল ও সড়ক সেতু নির্মাণের অর্থায়ন চুক্তিতে সই করায় কোরিয়া এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের চেয়ারম্যান ইয়ুন হি-সাং কে ধন্যবাদ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিশ্চিতভাবে সেতুটি চট্টগ্রাম শহরের যানজট সমস্যার সমাধান করবে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য মাতারবাড়ি (সোনাদিয়া) গভীর সমুদ্রবন্দরের সঙ্গে একটি প্রশস্ত করিডোর তৈরি করবে।

এছাড়া বাংলাদেশে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়নের জন্যও তাদের ধন্যবাদ দেন শেখ হাসিনা।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র