জাতীয় ফিচার

“অ্যান্টিভেনমের কোনো সংকট নেই”

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অ্যান্টিভেনম প্রচুর রয়েছে। না থাকলেও আমরা আনবো, কিন্তু কোনোভাবেই সংকট হতে দেবো না।

আজ বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ দাবি করেন।

তিনি আরও বলেন, ‘যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, আশা করি রাসেলস ভাইপার আতঙ্ক কেটে যাবে। এ সংকট থেকে আমরা শিগগির উত্তীর্ণ হবো।’

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কাজী দীন নূরুল হক বলেন, ‘মিডিয়ার বদৌলতে সাপ নিয়ে দেশের মানুষ অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমার স্ত্রী আমাকে বলে বাথরুম ভালো করে দেখে নিতে। ওদিক দিয়ে নাকি সাপ ওঠে।’

হাসপাতালে অ্যান্টিভেনম প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, ‘কপালে যদি সাপে কাটা থাকে, তাহলে কাটবেই। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র