জাতীয় ফিচার

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল ইসলাম (৬০)।

আজ বুধবার ভোরে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, চার থেকে পাঁচজনের একটি বাংলাদেশি গরু পারাপারকারি দল লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্টচামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থালেই মারা যান নুরুল ইসলাম। পরে অন্য সঙ্গীরা রাতের অন্ধকারে তার মরদেহ নিয়ে আসেন।

খবর পেয়ে উপজেলার গোড়ল একালার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ এক দেশের ভেতর দিয়ে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কী; প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র