“ওএমএসের মাধ্যমে মাসে ৫০ হাজার টন চাল বিতরণ হচ্ছে”
টিসিবি কার্ডধারী প্রায় এক কোটি পরিবারের মাঝে ওএমএস (টিসিবি) কার্যক্রমে প্রতি মাসে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার সদা সচেষ্ট। খাদ্যশস্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে বর্তমান জনবান্ধব সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।





