জাতীয়

“পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে”

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ পরিবহন বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে।

এসময় যাত্রী সাধারণের প্রতি অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করার জন্য অনুরোধও জানান আইজিপি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র