বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট
বগুড়া সদরে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সদরের মাটিডালিতে দুইতলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যান।
বৃহস্পতিবার সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখেতে পেয়ে পুলিশে খবর দেন৷ প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে।





