সিলেটে পাহাড়ধস; একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
সিলেটের ইসলামপুরের পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চামেলিবাগ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৭টার দিকে ভারি বৃষ্টিতে চামেলিবাগের ৩৫ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসের ঘটনা ঘটে।
নিহতরা হলেন: একই এলাকার আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রোজি (২৫) ও তাদের শিশু সন্তান নাফজি তানিম।
আহতরা হলেন: মাহমুদ উদ্দিন, আগা বাবুল উদ্দিন, আগা বাচ্চু উদ্দিন ও আগা শফিক উদ্দিন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টার দিকে নগরীর মেজরটিলা চামেলীভাগ মোহাম্মদপুর এলাকায় টিলাধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ জন মাটিচাপা পড়েন। স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করতে পারলেও তিনজন মাটির নিচে চাপা পড়েন।
আরও পড়ুনঃ তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি





