জাতীয় ফিচার

“বাজেটে জনসাধারণে উপকারে আসা প্রকল্প নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়”

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সাধারণ মানুষের উপকারে আসবে যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরে কাজ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ধরনের প্রকল্পের জন্যই এই অর্থবছরের বাজেট চাওয়া হবে।

আজ রোববার স্বাস্থ্যমন্ত্রীর জেনেভা ও লন্ডন ট্যুর নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে কী হয়েছে না হয়েছে, সে ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এই মন্ত্রণালয় থেকে কর্মকর্তাদের আমি যেটা নির্দেশ দিয়েছি- আমরা সেই প্রকল্পগুলোই নেবো, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের উপকার হবে। আমি অহেতুক কোনো প্রকল্প নেবো না।

তিনি বলেন, আমার নির্দেশ থাকবে সাধারণ মানুষের উপকারে আসবে যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে আমরা কাজ করবো। এটা মনিটর করার জন্য প্রত্যেক মাসে অল্প অল্প করে সবার সঙ্গে কথা বলবো, যেন আমি অর্থবছরেই টাকা শেষ করতে পারি।

অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরুর পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো চাপে এই অভিযান বন্ধ করে দেওয়া হয়েছি কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো চাপের মধ্যে নেই আমি। আমি একদম স্পষ্টভাবে বলি আমার ওপর কোনো চাপ নেই।

তিনি বলেন, আমি কারও কথাও শুনি না। এটা (অভিযান) বন্ধ ঠিক হয়নি, আমরা কিছুটা সময় দিয়েছি যাতে তারা সংশোধন হয়। আর এক সঙ্গে বাংলাদেশের সব ক্লিনিক বন্ধ করে দিতে তো পারবো না। আমি আবার শুরু করবো।

তিনি আরও বলেন, মাঝখানে রমজান মাস ছিলো। রমজান মাসে আমি বন্ধ রাখতে বলেছি। আমার কাছে যতটুকু তথ্য আছে জেলা পর্যায়ে এটা চলতেছে। এটা বন্ধ হবে না, নতুন করে চালু করতেও আমি যাবো না। এই অবৈধ ক্লিনিক ডিরেক্ট বন্ধ হয়ে যাবে।

ডেঙ্গু পরিস্থিতির প্রস্তুতি নিয়ে করা প্রশ্নের উত্তরে সামন্ত লাল সেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি, আমাদের প্রচুর স্যালাইন আছে। এখন একেবারে উপজেলা পর্যায়েও চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসার বিষয়ে ওয়াকিবহাল। আমাদের গাইড লাইনও আছে। সুতরাং কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। সবাই যদি সচেতন হয়, তাহলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন একটা হাসপাতাল বানিয়ে দিচ্ছে আমাদের। চট্টগ্রামে ১৫০ বেডের বার্ন হাসপাতাল। সেটা পাশ হয়ে গেছে এবং তারা আগামী শনিবার বাংলাদেশে আসবে, আমার সঙ্গে মিটিং করবে। তারপর আমরা কাজ শুরু করবো।

আরও পড়ুনঃ ইমিউন সিস্টেম যখন নিজেই শরীরকে আক্রমণ করে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র