পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮
পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২০ জনের বেশি মানুষ।
বুধবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাসটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জেলার বিসমিয়া এলাকার একটি খাদে পড়ে গেলে নারী ও শিশুসহ ২৮ জন প্রাণ হারায়।
শিনহুয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছে পুলিশ এবং উদ্ধারকারী দল। হতাহতদের উদ্ধার করে বাসিমা শহরের সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। সে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ যেসব কারণে পুরুষের তুলনায় নারীরা বেশি হৃদরোগের শিকার হন





