জাতীয় ফিচার

“উন্নয়ন অর্জনে আধুনিকতায় ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড লু। তার বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে পারা যায়। সেখানে ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলামি মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড লু। তার বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে পারা যায়। সেখানে ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই।

মির্জা ফখরুল ডোনাল্ড লুর বক্তব্য শুনেছেন কি না, প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (ফখরুল) কী করে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও আগের জায়গায়? লুর বক্তব্য কি তিনি শোনেননি?’

বর্তমান সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দেশের সার্বি উন্নয়নচিত্র তুলে ধরে কাদের বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতায় আসার ১৫ বছর আগে ও পরে বাংলাদেশে কী পার্থক্য আপনারা দেখতে পান! ওই বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশের কোনো মিল নেই। আজকের ঢাকা শহর দিনরাত পার্থক্য। উন্নয়ন অর্জনে আধুনিকতায় ১৫ বছরে বদলে গেছে। সেই রূপান্তরের রূপকার শেখ হাসিনা।’

তিনি বলেন, তরুণ প্রজন্মের মেট্রোরেল, নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে। সবই শেখ হাসিনার অবদান।

এসব সত্য যারা অস্বীকার করে, তারা দিনেও রাতের অন্ধকার দেখে, তারা হিংসায় জ্বলে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘৭৫-এর পর আমাদের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মূল্যবোধ সবই নির্বাসনে চলে গিয়েছিল। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার স্বদেশ প্রত্যাবর্তন।’

আরও পড়ুনঃ “সরকার ও নাগরিকের অংশীদারিত্বে নাগরিক সমস্যা সমাধান সহজ হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র