জাতীয় ফিচার

“যুক্তরাষ্ট্র জলবায়ু ইস্যুতে সহায়তা করতে চায়; ভিসানীতি এখন সুপ্ত”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র জলবায়ু ইস্যুতে সহায়তা করতে চায়। ভিসানীতি ইজ ডরমেন্ট নাউ (ভিসানীতি এখন সুপ্ত)। সুতরাং এটি নিয়ে আলোচনা হয়নি।

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা হয়নি। সে প্রসঙ্গ আসেনি। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি (ডোনাল্ড লু) একমত হয়েছেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল, ডোনাল্ড লু’র সফরের ফলে সেটির উন্নতি হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এটি আপনার ভাষায় তিক্ততার সম্পর্ক, আমি এভাবে দেখতে চাই না। কারণ, বিভিন্ন দেশের নানান কনসার্ন থাকে, তারা সেসব কনসার্ন ব্যক্ত করেছিল। দেশে অত্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল ৪২ শতাংশ। আওয়ামী লীগের অনেক প্রার্থী পরাজিত হয়েছেন। এমনকি মন্ত্রীও পরাজিত হয়েছেন। সে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র