জাতীয় ফিচার

ডোনাল্ড লুর ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না। বাংলাদেশের মানুষ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে আগেও আন্দোলন করেছে, জনগণের শক্তিেতেই আমরা আন্দোলন চালিয়ে যাব।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে।’

‘সরকার দমনীতির চরম পর্যায়ে গিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে। আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ৩৩ দফা তুলে ধরেছিলাম। পরে এক দফা আন্দোলন করেছিলাম। যা ছিলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা,’ যোগ করেন বিএনপির মহাসচিব।

তিনি আরও বলেন, ‘যেকোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে তরুণ এবং ছাত্রসমাজ। যারা গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরাল ছিলো। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবেন বলে আমি আশাবাদী। জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র