জাতীয় ফিচার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার ৮৩.০৪ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছরের গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ।

আজ রোববার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯২ দশমিক ৩২ শতাংশ পাস করে যশোর বোর্ড শীর্ষ স্থানে রয়েছে। সর্বনিম্ন সিলেটে পাস করেছে ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে এবং পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ওয়েবসাইট wwwdhakaeducationboard.gov.bd-এ EIIN কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া www.education boardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবী আজ সেটির প্রশংসা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র