জাতীয় ফিচার

মুন্সীগঞ্জে স্যার জগদীশ চন্দ্র বোসের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বোসের নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ বিষয়ে পত্র দেয়া হয়েছে।

মন্ত্রণালয়টির যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম স্বাক্ষরিত এই পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ কবরি হল’ এ জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত মুক্ত আলোচনায় প্রস্তাবটি উপস্থাপিত হয়।

প্রসঙ্গত, মুক্ত আলোচনায় এই প্রস্তাব উপস্থাপন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

তার প্রস্তাব উপস্থাপনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশ চন্দ্র বোসের নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।

আরও পড়ুনঃ বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন; প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র