জাতীয় ফিচার

বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে কাতার

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিপুল পরিমাণ সার্বভৌম তহবিল রয়েছে কাতারের এবং বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে ওই তহবিল। একইসঙ্গে বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কাতার।

আজ রোববার কাতারের আমিরের সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের আমিরের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জ্বালানি বিষয়ে দুই দেশের মধ্যে বহুমুখী আলোচনা হবে।

বাংলাদেশ জ্বালানি তেল কেনার বিষয়টিকে অগ্রাধিকার হিসেবে দেখছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের কাছ থেকে সরাকর জ্বালানি তেল বাকিতে কিনেছে। এবার কাতারের কাছ থেকে বাকিতে তেল কেনার চেষ্টা থাকবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এছাড়া বিপুল পরিমাণ সার্বভৌম তহবিল রয়েছে কাতারের এবং বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে ওই তহবিল। একইসঙ্গে বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস কাতার।

আমিরের ঢাকা সফরের সময় ১১টি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে। এগুলোর মধ্যে রয়েছে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক।

চুক্তিগুলো হচ্ছে: দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে: শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

আরও পড়ুনঃ “হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র