জাতীয় ফিচার

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মুরুলী চন্দ্র (৪০)।

আজ শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ৯১৩/৪ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

নিহত মুরুলী চন্দ্র উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩২) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪০)।

খোঁজ নিয়ে জানা যায়, ভোরে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা এলাকা থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানোর জন্য প্রবেশ করলে ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ৩-৪ রাউন্ড গুলি ফায়ার করে। এতে শ্রী মুরুলি চন্দ্র (৪৯) নামে বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতের মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। আর আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে গোপনে রংপুরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

আরও পড়ুনঃ বিএনপির হৃদয়ে এবং চেতনায় পাকিস্তান: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র