“মজুতদারির ব্যাপারে সরকার সজাগ রয়েছে”
কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, মজুতদারির ব্যাপারেও সরকার সজাগ রয়েছে। যে দুর্নীতি করবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. আব্দুস শহীদ বলেন, বিভিন্ন অজুহাতে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়। এরা সততার সঙ্গে ব্যবসা করতে চায় না। মন্ত্রী হিসেবে আমি সবজির বাজার ঘুরে দেখবো।
মন্ত্রী বলেন, বাজারে এখন মাংসের দাম ৭৫০ টাকা। কেউ যদি ১২০০ টাকা বিক্রি করে তাহলে বলতে হবে তিনি ইচ্ছে করে বাড়িয়েছেন। আমরা এসব বিষয় প্রতিহত করবো। খাদ্য ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যাতে খাদ্যদ্রব্যের কোনো মূল্য বৃদ্ধি না হয় এবং মানুষ যাতে কষ্ট না পায়।
আরও পড়ুনঃ “বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে”






রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন - Tathya Sangjog
March 16, 2024[…] আরও পড়ুনঃ “মজুতদারির ব্যাপারে সরকার সজাগ রয়েছে… […]