জাতীয় ফিচার

“সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়; তাদের কাছে সরকার জিম্মিও নয়”

সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়; তাদের কাছে সরকার জিম্মিও নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে দেয়া বক্তব্য দেন তিনি।

বায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার অ্যাকশনে আছে। সরকার নিয়মিত কাজ করছে, ফলাফল আসবেই। সিন্ডিকেট ভাঙবে। এর সঙ্গে কারা কারা জড়িত সেটা খতিয়ে দেখা হবে।

সরকারবিরোধী মনোভাব থেকে এ সিন্ডিকেট হচ্ছে কি-না সেটি সরকার খতিয়ে দেখছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইফতারিতে খেজুরের পরিবর্তে বরই খান — শিল্পমন্ত্রীর এমন বক্তব্যে আওয়ামী লীগ বিব্রত। দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।

ক্ষমতায় যেতে আর কিছুদিন বাকি — বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, এমন অবাস্তব কথা আগেও শুনেছি, এখনো তারা বলছেন। ক্ষমতা এতো কাছে? এগুলো দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। দিবাস্বপ্ন দেখলে এমন কথা বলাটা স্বাভাবিক। কোন্ ঐশি শক্তি বিএনপি নেতা পেলেন!

গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে জানিয়ে কাদের আরও বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

রিপোর্টার

About Author

1 Comment

  1. "সব সম্প্রদায় একত্রিত হয়ে উন্নয়ন না করলে স্মার্ট বাংলাদেশ হবে না" - Tathya Sangjog

    March 15, 2024

    […] আরও পড়ুনঃ “সরকার সিন্ডিকেট দমনে ব্যর্থ নয়; তাদে… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র