ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ ও দুবাই’র জন্য ফ্যাশন ব্র্যান্ড তাহুর-এর ঈদ কালেকশন

ফ্যাশন ব্র্যান্ড তাহুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ ও দুবাই-এর জন্য ঈদ কালেকশন নিয়ে এসেছে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর। আর এবারই প্রথম দুই দেশের বাজারে একই কালেকশন লঞ্চ করেছে জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ড।

এবারের কালেকশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুই দেশের মানুষ পেতে পারেন রুচিসম্মত উৎসব উপযোগী পোশাক। বাহারি রঙের এই কালেকশন দেখতে যেমন অভিজাত তেমনি গ্রীষ্মের আবহাওয়ায় বেশ আরামদায়ক।

দীর্ঘ বারো বছর ধরেই মডেস্ট বোরখা, কিমোনো আবায়াসহ মডেস্ট পোশাকের জন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে তাহুর। ইতোমধ্যে তাহুরের দুবাই, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদ পোশাক।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, পুরো রমজান মাসজুড়ে তাহুর প্রতি সপ্তাহে ঈদের নতুন কালেকশন নিয়ে আসার পরিকল্পনা করেছে।

অর্থাৎ রমজানের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মোট চারটি ঈদ কালেকশন পাওয়া যাবে ব্র্যান্ডের ক্রেতাদের জন্য। আউটলেটের পাশপাশি অনলাইনেও পাওয়া যাবে এই ঈদ কালেকশন। অনলাইনে কিনতে চাইলে ভিজিট করতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে tahoorstudio.com।

তাহুরের নিজস্ব আউটলেট ছাড়াও ইউনিমার্টের সব আউটলেটে পাওয়া যাচ্ছে এই ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু কালেকশন।

উল্লেখ্যে, বাংলাদেশ ছাড়াও দুবাইয়ের মাল্টি ব্র্যান্ড ডিজাইনার আউটলেট জুমেরাহ-তেও জায়গা করে নিয়েছে তাহুর।

প্রসঙ্গত, জুমেরাহ-কে বলা হয় ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’। এখানে কেবল দুবাইয়ের স্থানীয় ডিজাইনাররাই তাদের পোশাক প্রদর্শন করতে পারে। আর এই ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’র ক্রেতারা হচ্ছেন দুবাইয়ের অভিজাত শ্রেণি। সে কারণেই ডিজাইনাররা তাদের সিগনেচার ও প্রিমিয়াম কালেকশনগুলোই সেখানে প্রদর্শন করে থাকে। দুবাইয়ে তাহুর রেজিস্টার্ড ব্র্যান্ড হওয়ায় জুমেরাহ-তে তাদের পোশাক প্রদর্শনের সুযোগ হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার