জাতীয় দেশ সংযোগ ফিচার

পিরোজপুরে বাসচাপায় নিহত ৭

পিরোজপুরের পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, আলমগীর ও জেসমিন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপপরিচালক মো. সেলিম মিয়া জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাবার পথে ঝাউতলা এলাকায় যাত্রী নামাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই অটোরিকশাকে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও পিরোজপুর সদর হাসপাতালে নেবার পথে আরও ৩ জন নিহত হন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র