“বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, আরও কমবে”
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে, এগুলো আসলে দাম আরও কমে যাবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি ভালোর দিকে। দেশের মানুষ ভালো আছে। দেশের মানুষকে জিজ্ঞাসা করেন। আমি তো মনে করি ভালো আছে।
মন্ত্রী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।
বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে উল্লেখ করে আবুল হাসান মাহমুদ বলেন, সামনে এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।
এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে এসে নিজ দফতরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এতে দেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় আছে।





