বেইলি রোডে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
রাজধানীর বেইলী রোডে অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাতে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান ৪৬ জন। দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকে। জানা গেছে, বেইলি রোডের এই ভবনটিতে সিঁড়ির সংখ্যা ছিল একটি। জরুরি অবস্থায় ওপর থেকে নামার জন্য ছিল না বিকল্প সিঁড়ি। যে কারণে ঝরে গেল ৪৫টি প্রাণ।





