“সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ হচ্ছে না”
কক্সবাজার সমুদ্র সৈকতের (বিচ) দুটি অংশের নাম বদলের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
এর ১৯ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কক্সবাজার জেলা শহরের পর্যটন জোনের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা থেকে কলাতলী বিচের মাঝখানের বিচকে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি পাঠায়।
সেই নির্দেশনা বাতিল করে কক্সবাজারের জেলা প্রশাসককে রোববার (২৫ ফেব্রুয়ারি) আরেকটি চিঠি পাঠানো হয়েছে বলে সোমবার (২৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামরুন নাহার।
তিনি বলেন, ‘বিচের নাম পরিবর্তনের আগের নির্দেশনা বাস্তবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগের পাঠানো চিঠিটি বাতিল করা হয়েছে।’
আরও পড়ুনঃ “উপজেলা নির্বাচনে কাউকে নৌকা দিচ্ছি না; বুঝে-শুনে নির্বাচন করতে হবে”





