জাতীয় দেশ সংযোগ

“বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যারা পণ্যের দাম বাড়াচ্ছে সবাই সরকারের লোক।

আজ সোমবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রিজভী বলেন, ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। মাহে রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিএনপি সবচেয়ে বড় উগ্রবাদী দল। দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে। সরকার আত্মশক্তিতে বলিয়ান। ওবায়দুল কাদের সাহেবের কিছু বলার আর করার কিছু নেই। তিনি আওয়ামী লীগের জড়পদার্থে পরিণত হয়েছেন। যেভাবে চালানো হয় তিনি সেভাবেই চলেন। যে দেশে আওয়ামী লীগের মতো একটি দলের অস্তিত্ব থাকে সে দেশে উগ্রবাদ খুঁজতে যাওয়া মূর্খের স্বর্গে বাস করা।

মাত্র তিন মাসেই বিএনপির ৩৪ জন নেতাকর্মীকে খুন করেছে অভিযোগ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারি মদদে ও অবহেলায় কারাগারে ১৫ জন নেতাকর্মীর মৃত্যু নিশ্চিত করার পরও ওবায়দুল কাদের সাহেব আপনারা কাকে উগ্রশক্তি বলেন? ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করি-গণতান্ত্রিক বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম নেই কেন? গণতন্ত্রের সূচকে বাংলাদেশের আরও পতন হচ্ছে কেন? পৃথিবীর বিশ্বাসযোগ্য মর্যাদাসম্পন্ন সংগঠনগুলির জরিপে বাংলাদেশের অবস্থান কোথায়? তার বক্তব্য বরাবরই বিরোধের ছায়াকে প্রলম্বিত করে। তিনি দখলদার মাফিয়া টিমের মুখপাত্র।

এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারিতে প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা।

পরদিন ২১ ফেব্রুয়ারি ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

এরপর ভোর ৬টায় প্রভাতফেরির জন্য বলাকা সিনেমা হলের কাছে নেতা-কর্মীদের জড়ো হবেন। জামায় কালো ব্যাজ লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে আজিমপুরে শহীদদের কবর জিয়ারত করবেন তারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

কেন্দ্রীয় কর্মসূচির মত সারাদেশে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের দলীয় কার্যালয়ে ২১ ফেব্রুয়ারি জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং উত্তোলন করবে কালো পতাকা। এছাড়া প্রভাতফেরি করে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। হবে আলোচনা সভাও।

রিজভী বলেন, “আজও আমরা স্বাধীনতাহারা, আজও আমরা অধিকারহারা… এদেশের ভোটাররা ভোট দিতে পারে না, এদেশের মানুষ নির্বিঘ্নে বাড়িতে ঘুমাতে পারে না… আজকে অসংখ্য জাতীয়তাবাদী শক্তির অসংখ্য নেতা-কর্মীরা গ্রামছাড়া, এলাকাছাড়া, বাড়িছাড়া… মানুষ কোনো রকমে জীবনধারণ করছে।

আরও পড়ুনঃ মঙ্গলবারই ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার: বাণিজ্য প্রতিমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র