জাতীয় ফিচার

“২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭৫- এ বঙ্গবন্ধুকে হত্যার মূলহোতা জিয়াউর রহমান, ২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারাগার থেকে বের হয়ে একই ধরনের সাজানো নাটকের পুনরাবৃত্তি শুরু করেছেন। তার একই বক্তব্যের প্রতিধ্বনি শুনছি। এখন তারা নাকি আবার ঘুরে দাঁড়বেন। তো প্রশ্ন হচ্ছে, কোথা থেকে কোথায় ঘুরে দাঁড়িয়েছিলেন, আবার কোথা থেকে কোথায় ঘুরবেন- সেটা আমাদের জানা নেই। তাদের ঘুরে দাঁড়ানোর বক্তব্য আমরা আগেও শুনেছি। কিন্তু কোন বছর ঘুড়ে দাঁড়াবেন? এ বছর, নাকি আগামী বছর? এই ডিসেম্বরে নাকি আগামী অক্টোবরে? কবে আবার ঘুরে দাঁড়াবেন? আসলে এসব কথা বিএনপি নেতারা বার বার বলে জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন।

বিএনপির চেয়ে বড় উগ্রবাদী দল আর নেই মন্তব্য করে তিনি বলেন, ৭৫- এ বঙ্গবন্ধুকে হত্যার মূলহোতা জিয়াউর রহমান, ২১ আগস্ট পরিকল্পিতভাবে হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি। অথচ যাদের হাতে রক্তের দাগ, তারা হত্যার রাজনীতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করে।

তিনি বলেন, দেশের মানুষ জানে, বিএনপি অনেক গুম নাটক অনেক সাজিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তারা জজ মিয়া নাটক সাজিয়েছিলেন। তাদের নিজেদের কৃতকর্মের দোষ অন্যের ঘাড়ে চাপানোর এমন অপকৌশল এখনো তারা অবলম্বন করছেন।

বাংলাদেশে আন্দোলন করার মতো অবজেকটিভ কনডিশন নেই জানিয়ে তিনি বলেন, বিএনপির হাতে কোনো ইস্যু নেই। তারা দায়ে পড়ে কিছু ইস্যু খুঁজে বেড়ান। কিন্তু এসব ইস্যুতে দেশের জনগণ বিভ্রান্ত হবেন না।

আরও পড়ুনঃ “সমাজে নানা দুর্নীতি রয়েছে, নিজ দায়িত্ব পালন না করাও বড় দুর্নীতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র