জাতীয় ফিচার

“যাচাই বাছাই করেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বেছে নিয়েছে আওয়ামী লীগ”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাচাই বাছাই করেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বেছে নিয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। কারও কারও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ছিল। প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় নির্বাচনের ৪ দিন পর এসেছে। মহিলা আওয়ামী লীগের প্রসিডেন্ট এর আগে নির্বাচনে পরাজিত হয়নি। যাচাই-বাছাই করেই সব ঠিক করা হয়েছে। দল যাকে ঠিক করেছে, তাকেই দেয়া হয়েছে।

এ সময় জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সাক্ষাৎ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনা হতে পারে। তবে আমাদের অবস্থান সব সময় স্পষ্ট, সেটা হচ্ছে আমরা যুদ্ধে বিরোধী।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি নিয়ে তিনি বলেন, আদালত তাকে মুক্তি দিতে চাইলে, তিনি তা পাবেন। এটা আদালতের বিষয়। সরকারের কথায় আদালত চলবে না। জামিন দেয়া আদালতের এখতিয়ার। বিচার চলবে, মামলাও চলবে এটা আদালতের বিষয়। তবে বিএনপির অগ্নিসন্ত্রাসের নির্যাতনের যে চিত্র, সেই কারণে তারা শাস্তির বাইরে যেতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে গেছো। মির্জা ফখরুল আগে যা করেছেন সেটা দেখা গেছে। আওয়ামী লীগের সব সময় সজাগ আছে। আওয়ামী লীগ সব সময় সচল থাকবে, সেভাবে কর্ম পরিকল্পনা করা হবে। আমরা সব সময় প্রস্তুত আছি। সদা জাগ্রত আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র