জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মিউনিখ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে। বৈঠকে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা গুরুত্ব পাবে। তবে এ বৈঠক ঢাকার সঙ্গে মস্কোর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২০১৭ এবং ২০১৯ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেন। ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছাবেন।
আরও পড়ুনঃ “জেলেনস্কির সাথে বৈঠকের প্রেক্ষিতে রাশিয়ার সাথে সম্পর্কে হেরফের হবে না”





