“বাংলাদেশের উন্নয়নে পরিবর্তন বিদেশি শক্তিগুলো দেখতে চান না”
বাংলাদেশের উন্নয়নে পরিবর্তন বিদেশি শক্তিগুলো দেখেন বা দেখতে চান না উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, একটি দূতাবাস আমাকে গণতন্ত্র নির্বাচন নিয়ে জ্ঞান দিয়েছে। কিন্তু পাকিস্তানের নির্বাচন নিয়ে তাদের কেন আগ্রহ নেই?
আজ বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ মার্চ থেকে চালের বস্তায় দাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ দরকারি সব তথ্য সংবলিত লেবেল থাকবে বলে জানিয়েছেন
তিনি বলেন, আগামী মাসের শুরু থেকেই বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে। আগামী ১ মার্চ থেকে চালের বস্তায় দাম, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসহ দরকারি সব তথ্য সংবলিত লেবেল থাকবে।
এ ছাড়া আগামী বছর থেকে বিদেশেও বৈশাখী মেলা আয়োজনের মাধ্যমে হস্তশিল্পসহ দেশীয় পণ্যের প্রচার-প্রসার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে রমজান মাসে দুই দফায় ৫টি পণ্য: চাল, ডাল, তেল, খেজুর, ছোলা বিক্রি করা হবে। ব্যবসায়িক সংগঠনগুলো সরকারবান্ধব হয়ে গেছে। দাবি আদায়ে দর কষাকষির জায়গা শিথিল হয়ে গেছে। এখন এটি শক্তিশালী করতে হবে।
আরও পড়ুনঃ আজ বিদ্যার দেবীকে আরাধনার দিন





