চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৫১
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে ৫১ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সেখানের কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবনলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। সবজায়গায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি তার দেশ। ওই ভূম্পিকম্পে প্রায় ৫০ মানুষের মৃত্যু হয়েছিল।
গত শুক্রবার চিলিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।
আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে নয় মিয়ানমারের আরাকানের অভ্যন্তরীণে যুদ্ধ চলছে: ওবায়দুল কাদের





