জাতীয় ফিচার

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশি অভিবাসী আটক

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

শুক্রবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীসহ মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২৭৭ মিয়ানমারের নাগরিক, ৯৪ বাংলাদেশি, ৭২ ভারতের, ৩৯ ইন্দোনেশিয়, ১৫ নেপাল, ৯ শ্রীলঙ্কা, ৬ পাকিস্তান এবং একজন ভিয়েতনামের নাগরিক। শুক্রবার রাত ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় শনিবার সকাল ৬টায়। এ সময় দুই বাংলাদেশির একটি ড্রেনে লুকিয়ে থাকার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

খায়রুল আমিনুস বলেন, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে। অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

আরও পড়ুনঃ হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৫ দিন বাড়লো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র