জাতীয় ফিচার

“৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে ৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২৫ হাজার বিরোধী নেতাকর্মীদের মুক্তিতে জাতিসংঘের আহ্বানের পরও সরকার বিদেশি অভিনন্দন (স্বীকৃতি) ভিক্ষা করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ২৫ জানুয়ারি কালো দিন। এদিন বাকশাল প্রতিষ্ঠার দিন ছিল। চতুর্থ সংশোধনী মাত্র ১৫ মিনিটে পাস করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়। বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেয়া হয়েছিল সেদিন বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে ৭ জানুয়ারিতে নির্বাচনের নামে তামাশা করে পুতুল খেলা করেছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ২৫ হাজার বিরোধী নেতাকর্মীদের মুক্তিতে জাতিসংঘের আহ্বানের পরও সরকার বিদেশি অভিনন্দন (স্বীকৃতি) ভিক্ষা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে অন্ধ সরকার জন্মান্ধ ব্যক্তিদেরও ককটেল হামলার মামলা দিয়ে হয়রানি করছে। সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেয়ার তারিখ শতবারের বেশি পেছানো হলেও বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় রাতের আঁধারে সাক্ষী ছাড়াই সাজা দেয়া হচ্ছে।

তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না এ কথা উল্লেখ করে এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে পাগল বলেও সম্বোধন করেন তিনি।

কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতির কথা জানান রিজভী।

 

আরও পড়ুনঃ চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র