জাতীয় দেশ সংযোগ ফিচার

বাংলাদেশের সাথে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়: পিটার হাস

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্র কাছ থেকে কাজ করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নতুন মন্ত্রিসভা গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, ‘পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে, যেমন: জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সংকট নিয়ে কীভাবে কাজ করব, সেসব বিষয়েও কথা হয়েছে। উভয় দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করব।’

এর আগে মঙ্গলবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গেও বৈঠক করেন পিটার হাস। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠক শেষে সাংবাদিকদের পলক বলেন, নতুন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সম্ভাবনার সম্পর্ক আরও সম্প্রসারিত ও ঘনিষ্ঠ হবে।

আরও পড়ুনঃ পাসওয়ার্ড তৈরির সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র