বিশ্ব সংযোগ

ব্রাজিলে ভারী বৃষ্টিতে ১১ জনের প্রাণহানি

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে ভারী বৃষ্টিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান প্রধান সড়কের অন্যতম অ্যাভেনিদা ডি ব্রাজিলে পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। এছাড়া বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। আর ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয়। বৃষ্টিতে শহরের রাস্তাগুলো রাজ্যের রাজধানী শহরের মেট্রোলাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের তোড়ে বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।

রিওর মেয়র এদুয়ার্দো পাইস শহরে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন। নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।

আরও পড়ুনঃ আপনি কি ভুলভাবে দাঁত ব্রাশ করছেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা