অর্থ-বাণিজ্য

২১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ২১ জানুয়ারি শুরু হচ্ছে বলে জানিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

আজ সোমবার ইপিবির মহাপরিচালক-১ মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, ২১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় মেলা উদ্বোধন করবেন। এবারের মেলায় ১৫ থেকে ১৮টি দেশ অংশ নেবে। মেলায় স্টল সংখ্যা ৩০০টি। ইতোমধ্যে মেলা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারনে পিছিয়ে যায় মেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে।

এবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসার কথা রয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্যমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আরও পড়ুনঃ আপনি কি ভুলভাবে দাঁত ব্রাশ করছেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক