বিশ্ব সংযোগ

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেলো ফ্রান্স

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অ্যাটালকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফলে ইউরোপীয় দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রকাশ্যে সমকামী ঘোষণা দেওয়া প্রথম প্রধানমন্ত্রী হলেন গ্যাব্রিয়েল।

এতদিন ফ্রান্সের শিক্ষামন্ত্রী পদে দায়িত্ব পালন করে আসছিলেন তরুণ এ নেতা। সাম্প্রতিক জনমত জরিপে দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও উঠে এসেছিল গ্যাব্রিয়েলের নাম। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে ম্যাক্রোঁ লিখেছেন, আমি জানি, আমি আপনার শক্তি ও প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারি।

এর মাধ্যমে, বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হলেন গ্যাব্রিয়েল অ্যাটাল। এর আগে গত সোমবার ফরাসি মন্ত্রিসভায় রদবদলের মধ্যেই পদত্যাগ করেন এলিজাবেথ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেন তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা