নির্বাচনে ভোটাররা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেছেন, যারা ভোট বর্জন করতে বলেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করছে।
আজ রোববার সকালে নোয়াখালীতে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেন কাদের।
তিনি আরও বলেন, আমি খবর পেয়েছি, এই শীতের সকালেই বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোটকেন্দ্রে এসে গেছে। তারা হাসি-খুশি মনে ভোট দিয়ে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। নির্বাচনবিরোধীরা আন্দোলনেও ব্যার্থ হয়েছে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেও ওরা পরাজিত হবে।
তিনি আরও বলেন, শীত উপেক্ষা বিপুল সংখ্যক নারী ও পুরুষ উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন।
নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ ও কবিরহাট) আসনে নৌকা প্রতীকের ওবায়দুল কাদেরের সঙ্গে লড়ছেন জাতীয় পার্টির (লাঙ্গল) ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) মোহাম্মদ মকছেদুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (মোমবাতি) মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) শাকিল মাহমুদ চৌধুরী।
আরও পড়ুনঃ “দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলা চায় না”





