জাতীয় দেশ সংযোগ ফিচার

“হ্যাকারদের কবলে নির্বাচনী অ্যাপ”

নির্বাচনী অ্যাপটি হ্যাকারদের কবলে পড়েছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাপটি স্লো করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিনটি দেশ থেকে হ্যাকের চেষ্টা করার কারণে আমাদের নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। আমরা গতকাল থেকেই সেটি ঠিক করার চেষ্টা করছি। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে আমাদের অ্যাপ স্লো করে দিয়েছে। অ্যাপ ছাড়াও আমাদের বিকল্প ব্যবস্থা আছে। আমরা সেভাবেই সারাদেশের ফলাফল সংগ্রহ করছি।

ইসি সচিব বলেন, আমরা ২১ কোটি টাকায় কোনো অ্যাপ তৈরি করিনি। ছয় বছর মেয়াদি একটি প্রকল্পে এ ২১ কোটি টাকা ব্যয় হবে। এখন পর্যন্ত এ প্রকল্পে মাত্র ৮কোটি টাকা ব্যয় করা হয়েছে।

নির্বাচন কমিশনার সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।

ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ এবং ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। তবে রাজশাহী বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ “দেশের মানুষ এই নির্যাতন চায় না, বিশৃঙ্খলা চায় না”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র