জাতীয় ফিচার

“সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে”

অবাধ ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ভোটাধিকার প্রয়োগের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন আসে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করি।’

ভোট দেয়া শেষে সারাদেশে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ভোট কেন্দ্রের চিত্র স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সিইসি।

আরও পড়ুনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হবে: সিইসি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র