ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বাসস’কে এ কথা জানান।
ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র।





