পাবনায় গরুচুরির সময় গণপিটুনিতে তিনজন নিহত
পাবনার গরুচুরি করে পালানোর সময় গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, বেতুয়ান গ্রামের পাশের ক্যানেল দিয়ে একটি নৌকায় ৪ জন ওই গ্রামে প্রবেশ করেন। তারা গোলাপ হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে নৌকায় করে পালাচ্ছিলেন। বিষয়টি বাড়ির লোকজন টের পাওয়ার পর তাদেরকে ধাওয়া করেন।
এ সময় চিৎকার চেঁচামেচিতে আশপাশের বহু লোকজন এসে জড়ো হন। এরপর গ্রামবাসী অপর একটি নৌকা দিয়ে গরুচোরদের নৌকা আটকে ফেলেন। এ সময় গরু চোররা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে গ্রামের বেশ কয়েকজন কিছুটা আহত হন।
পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে গণপিটুনী দেওয়া শুরু করেন। এতে তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ সময় দলের একজন পালিয়ে যান।
আরও পড়ুনঃ বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক





